সারাদেশ

শিগগিরই রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি 

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরে নেতাকর্মীদের চাঙ্গা করতে দ্রুত কমিটি করার উদ্যাগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তারই ধারাবাহিকতায় বিএনপির অঙ্গ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের তথ্য সংগ্রহ করেছে। সম্ভাব প্রার্থীদের সাক্ষাৎকারও নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকা আনুযায়ী রংপুর জেলার মূল নেতৃত্ব কাদের হাতে তুলে দিলে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম শক্তিশালী হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। সব মিলিয়ে যে কোন মুর্হুতে ঘোষণা হতে পারে রংপুর জেলা কমিটি এমনই আভাস পাওয়া গেছে দলটির কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন সূত্রে। এই কমিটিতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের মূল্যায়ন করার দাবি উঠেছে।

এদিকে, রংপুর জেলা কমিটিতে সভাপতি-সম্পাদক অথবা আহবায়ক-সদস্য সচিবসহ সুপার ফাইভ পদে কারা আসছেন তা নিয়ে চলছে তৃণমূল নেতাকর্মীদের আলোচনা-সমালোচনা। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্ভাব্য পদবিধারীদের নিয়ে তৃণমূল নেতাকর্মী ও অনুসারীদের ব্যাপক সরমগম উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনেকেই রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সৎ, দক্ষ, ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেয়ার দাবি জানান। এছাড়াও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীর সমন্বয়ে কমিটি করার জন্য কেন্দ্রীয় নেতবৃন্দের প্রতি আহবান জানান।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন কমিটি ঘোষণা দেয়া হবে। ইতিমধ্যেই রংপুর বিভাগীয় টিমের নেতৃবৃন্দসহ জেলার পদ প্রত্যাশীরা ঢাকায় আবস্থান করছেন বলে জানা গেছে। তারা পদ পেতে কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। কেউ কেউ লবিং এ ব্যস্ত সময় পার করছেন। তবে কারা মুল দায়িত্ব আসছে তা এখনও পরিস্কার করে বলা যাচ্ছে না।

সূত্র জানায়, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বা আহবায়ক পদে কেন্দ্রের তালিকায় আছেন বর্তমান কমিটির সভাপতি শহিদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান তিতু, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক শাহিনুর রহমান শাহিন, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন, রংপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো। তাদের মধ্য থেকে যে কোন একজন হবেন সভাপতি বা আহবায়ক। আর সাধারন সম্পাদক বা সদস্য সচিব পদে জেলা ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মামুন মুন্না।

তবে দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, সভাপতি বা আহবায়ক পদে আলোচনার শীর্ষে আছেন বর্তমান কমিটির সভাপতি শহিদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান তিতু। আর সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদে জেলা ছাত্রদলের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মামুন মুন্না মুল আলোচনায় রয়েছেন। তাদের জন্য রংপুর মহানগর ও জেলা বিএনপি’র শীর্ষনেতৃবৃন্দ সুপারিশ রয়েছে। এই কমিটিতে সাবেক ছাত্রনেতাদের সম্বনয়ে সিনিয়র-জুনিয়র মিলে জেলা কমিটির দেয়ার আভাস পাওয়া গেছে। তবে এই নিয়ে শীর্ষ পর্যায়ের কোন নেতা মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেব দলের সর্বশেষ কমিটি গঠন হয় ২০১৮ সালের ৬ জুন। ইতিমধ্যে রংপুর মহানগর শাখার পূর্নাঙ্গ কমিটি হলেও স্থবির হয়ে পড়েছে জেলার কার্যক্রম। দলীয় প্রোগ্রামে জেলার সভাপতি শহিদুল ইসলাম লিটন, সিনিয়র-সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিনছাড়া জেলা পর্যায়ের আর উল্লেখ্যযোগ্য কাউকে দেখা যায়নি। কমিটি ঘোষণার পর থেকে সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মুনতাসির শামীম লাইকো অনুপস্থিত। তিনি দলের কোন কার্যক্রমে অংশ নেন না। এর ফলে নুতুন করে জেলা কমিটি গঠনের দাবি উঠেছে তৃণমুল পর্যায়ে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা