সারাদেশ

বরিশালে যুবদলের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : শাল্লায় হিন্দু পল্লীতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এই লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

যুবদল নেতৃবৃন্দ জানায়, ‘সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রধান আসামি করে স্থানীয় জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়েছে।

এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল দক্ষিণ জেলা যুবদল দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ.এম তছলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উলফৎ রানা রুবেল, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু’র নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাবের সামনে জড়ো হয়।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে অনুমতি ছাড়া নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি না করার জন্য বলেন। এসময় যুবদলের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান শুরু করলে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করেন।

এক পর্যায় পুলিশ সদস্যরা যুবদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এইচ.এম তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করেন।

পরবর্তীতে নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে গেলেও পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা পৃথকভাবে সদর রোড, অশ্বিনী কুমার টাউন হল চত্বর এবং আগরপুর রোডে সতর্ক অবস্থান নেয়।

দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘শাল্লার ঘটনায় রাজনৈতিক হয়রানি এবং ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আমরা বরিশালে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করি। কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ বিনা ঊসকানীতে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা এবং লাঠিচার্জ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার অফিসার ইচনার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘প্রশাসনিক পূর্বানুমতি ছাড়াই যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এ কারণে জণগনের ভোগান্তিতে পড়তে হতো। তাই কর্মসূচি বাঁধা দেয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা