সারাদেশ

সাঁথিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আরো অন্তত দশজন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজির উদ্দিন (৩৫) দয়রামপুর গ্রামের ইলবাজ প্রামানিকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভপতি দয়রামপুর গ্রামের বাসিন্দা এনামুল কবির শশি ও তাজমুল হোসেন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শশি গ্রুপের জসিম উদ্দিন নামের একজনকে মারপিট করে তাজমুল গ্রুপের লোকজন। তিনি হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় নাজিরসহ অন্যরা ছাত্রলীগ নেতা শশির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। জানতে পেরে তাজমুল মেম্বার ও তার লোকজন দুপুরে ওই বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে নাজির ও তাজমুল মেম্বারসহ অন্তত দশজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের মধ্যে সুমন হোসেন, নাছির উদ্দিন, ইলবাজ প্রামানিক, রাজা হোসেন, জোলেকা খাতুন, তাজমুল মেম্বারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা