সারাদেশ

‌'গাইবান্ধায় বিস্ফোরণের ঘটনা জঙ্গি তৎপরতা নয়'

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের সেই বাড়িতে বিস্ফোরণের ঘটনা জঙ্গি তৎপরতা বা কোন নাশকতা নয়। এই বিস্ফোরণ একাত্তর কিংবা তার পরবর্তীতে পরিত্যক্ত একটি মর্টার শেলের কারণে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বোমা নিষ্ক্রিয়কারী দল বাড়িটি পরিদর্শন করে সেখান থেকে ওই পরিত্যক্ত মর্টার শেলের অংশ বিশেষ পেয়েছে। সেখানে সন্ত্রাসী তৎপরতার কোনো আলামত পাওয়া যায়নি। মেকুরাই নয়াপাড়া গ্রামের কাসেম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের বাড়িতে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির মালিক বোরহান উদ্দিন, ওই গ্রামের অহেদুল মিয়া ও মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের রানা মিয়া নিহত হন। এ ঘটনায় বাড়ির মালিক বোরহানের মা, স্ত্রীসহ পরিবারের পাঁচজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ ছাড়া বিস্ফোরণের পর শরীরে ক্ষত নিয়ে পালানোর সময় মশিউর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

সান নিউজ/এমএল/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা