সারাদেশ

বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রেজাউল করিম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাইফুল ইসলাম উত্তর বানিয়াগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্কুল কমিটি নিয়ে উত্তর বানিয়াগাঁতী গ্রামের মৃত দেলবার হোসেন খানের ছেলে রাজ্জাক খান ও হেলাল মন্ডল গোষ্ঠির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে রাজ্জাক খাঁন দোকান থেকে বাজার নিয়ে বাড়ির ফেরার পথে হেলালের নেতৃত্বে সজীব, সোহাগ, হাসানসহ আর কয়েকজন হাতুর দিয়ে এলোপাতারি আঘাত করে। পরে পাশের গ্রাম থেকে খাঁন গোষ্ঠির লোকজন দেখতে আসামাত্রই রামদা, ছুরি ও বল্লম দিয়ে সাইফুল ইসলামকেসহ ৪ গুরুতর আঘাত করে। পরে তাদের আত্মীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সাইফুল ইসলাম নামের একজন মার যায়। বাকিদের হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দোষীদের গ্রেফতারে চেষ্টা চলচ্ছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা