সারাদেশ

চাটমোহরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

নিজস্ব প্রতিনিধি, পাবনা : চাটমোহর উপজেলার সেনগ্রাম হিন্দুপাড়া গ্রামের দরিদ্র মো: কুরবান আলী। দিনমজুরী করে কোনমতে চার সদস্যের সংসার চালান। তার স্ত্রী মোছা: সাজেদা খাতুনও অন্যের বাড়িতে কাজ করে স্বামীকে সহযোগিতা করেন। তিন শতক জমির উপর শুধুমাত্র তার বাড়িটি সম্বল। মাঠে নেই কোনো জমি। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ে কদরী খাতুনকে বিয়ে দিয়েছেন। মেঝো মেয়ে জামেনা খাতুন (১৮) জন্ম থেকেই প্রতিবন্ধী। তাকে নিয়েই যত দুশ্চিন্তা তাদের। মেয়েটির জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন হলেও কাউকে বলতে পারছিলেন না। এমন সময় প্রতিবন্ধী জামেনা খাতুনের খোঁজ পেয়ে পাশে দাঁড়ালো পাবনা থেকে প্রকাশিত ঐতিহ্যবাহি পত্রিকা দৈনিক বিবৃতির মানবিক প্রতিষ্ঠান বিবৃতি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৫ মার্চ ) সকাল ১১টার দিকে উপজেলার সেনগ্রাম হিন্দুপাড়া গ্রামে গিয়ে প্রতিবন্ধী জামেনা খাতুন ও তার বাবার হাতে বিবৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার তুলে দেয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, এস এ টিভির পাবনা জেলা প্রতিনিধি কলিট তালুকদার, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল, স্বেচ্ছাসেবী সংগঠন চাটমোহর যুব সোসাইটির সভাপতি জাবেল আল শিহাব, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের এলএসপি মনিরুল ইসলাম।

এ বিষয়ে দৈনিক বিবৃতির প্রকাশক ও সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন বলেন, বিবৃতি ফাউন্ডেশন হলো বিবৃতি পরিবারের একটি মানবিক প্রতিষ্ঠান। দৈনিক বিবৃতি যেমন জনমানুষের মুখপাত্র হিসেবে কথা বলে, তেমনি বিবৃতি ফাউন্ডেশনও মানবিক সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। বিবৃতি ফাউন্ডেশনের এমন কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা