সারাদেশ

আ.লীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ভ্যানযোগে লাশ নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন এমপির বাস ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় এমপি সেলুন বলেন, প্রশাসন সক্রিয় নয়। আগামী শনিবার পর্যন্ত প্রশাসন যদি আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে পরদিন রোববার অর্ধদিবস হরতাল দেওয়া হবে।

এদিকে, বুধবার (২৪ মার্চ) রাতে ১১ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় বালু উত্তোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীর মল্লিক (৩৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর মল্লিক তিতুদহ ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের আমজেদ মল্লিকের ছেলে।


সান নিউজ/এসকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা