সারাদেশ
২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ 

না.গঞ্জে স্বাস্থ্যবিধি মানাতে সাঁড়াশি অভিযান 

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৮২ জন আক্রান্ত হয়েছে। যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত মঙ্গলবার এই আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৭৯ জন।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন মনে করে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তাই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধ্যা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অন্যদিকে, মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ এবং একই সাথে ১১০ জনকে মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৪ মাচ) নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, জালকুড়ি, চাষাড়া মোড়, মদনপুর, দ্বিগু বাজারসহ শহরের বিভিন্ন স্থানের গণপরিবহনে, রেষ্টুরেন্টে, কমিউনিটি সেন্টার এবং বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানের নেতৃত্ব দিয়েছেন। তারা হলেন, মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান এবং মেহেদী হাসান ফারুক। তারা বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে”।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা