সারাদেশ

প্রযুক্তিগত সুবিধায় ঋণ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ইবি : ল্যাপটপ, ডেস্কটপ, প্রশিক্ষণসহ অন্যান্য প্রযুক্তিগত সুবিধা প্রাপ্তিতে ৬০ হাজার টাকা পর্যন্ত শিক্ষা সহায়ক প্রযুক্তিগত সুবিধা ঋণ পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এই ঋণ পাবেন। তবে টাকা পরিশোধের সময় ৭ শতাংশ সরল সুদের টাকাসহ দিতে হবে শিক্ষার্থীদের। মঙ্গলবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে, অগ্রণী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ৭০৪ তম সভায় ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ ঋণদাতা নীতিমালা অনুযায়ী দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক প্রযুক্তি সুবিধা দিতে এই আর্থিক সুবিধা দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তা পাবেন। তবে সাত শতাংশ সরল সুদে সর্বোচ্চ চার বছরে মাসিক কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা চার বছর, তৃতীয় বর্ষের তিন বছর এবং চতুর্থ বর্ষের ও মাস্টার্সের শিক্ষার্থীদের দুই বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, 'ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে শিক্ষার্থীদের ঋণ সহায়তা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ ঋণদান নীতিমালা প্রস্তাবটি অনুমোদিত হয়।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা