সারাদেশ

৩শ কেজির বাঘাইড়, দাম সাড়ে ৩ লাখ টাকা!

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর লালবাজারে ৩শ কেজি ওজনের একটি বাঘাইড় উঠেছে। মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে তিন লাখ টাকা।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে মাছটি নগরীর লালবাজারে তোলা হয়। এদিন সকাল ১১টার দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

লালবাজারে বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাটের অধিবাসী বিল্লাল মিয়া।

৩শ কেজি ওজনের বাঘাইড় মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। এককভাবে কেউ না নিলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

বিল্লাল মিয়া জানান, কুশিয়ারা নদীতে ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে মাছটি ধরা হয়েছে। বিক্রির জন্য মাছটি প্রথমে নগরীর প্রধান মাছের আড়ত কাজিরবাজারে আনা হয়। সেখানে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে আনেন তিনি।

তিন লাখ টাকা দামা হাঁকালেও আড়াই লাখ টাকা পেলে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কেউ একা সম্পূর্ণ মাছটি না কিনলে কেজি হিসেবে বিক্রি করা হবে। এজন্য ইতোমধ্যে ২০ জন নাম লিখিয়েছেন।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা