সারাদেশ

ইউপি চেয়ারম্যানের শ্যালকের বাড়িতে ১৪শ কেজি সরকারি চাল 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শ্যালকের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪শ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে এনায়েতপুর থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন।

এর আগে সোমবার (২২ মার্চ) গভীর রাতে খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার শ্যালক রুপনাই গাছপাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ির গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেনের নেতৃত্বে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে যান। পরে ওই বাড়ির গুদাম ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৪শ কেজি চাল উদ্ধার করা হয়।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জোহা সাংবাদিকদের বলেন, চাল উদ্ধারের ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা