সারাদেশ

তুলারামপুর সেতুর স্লাব ভেঙে ভারী যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল-যশোর-মাওয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর সেতুর মাঝখানে স্লাব ভেঙ্গে বালু, খোয়া, রড বের হয়ে থাকায় সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৩ মার্চ ) দুপুর বেলা ১১টার পর স্লাবের কিছু অংশ ভাঙ্গা দেখা যায়। এ ঘটনার পর সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে দু’পারের অনেক বাস-ট্রাক আটকা পড়ে।

জানা গেছে, নড়াইল থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় এ সড়কটির ওপর দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার ভারী ও হালকা যানবাহন চলাচল করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দশ চাকার একটি পাথর বোঝাই ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পর এ স্লাব ভেঙ্গে যায়। এ ঘটনার পর সেতুর দু’পারের অনেক বাস-ট্রাক আটকা পড়ে এবং পণ্যবাহী যানবাহন এবং যাত্রীরা ভোগান্তির শিকার হয়। পরে তারা রুট পরিবর্তন করে অন্য পথ বেছে নেয়।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী আশরাফুজ্জমান সান নিউজকে বলেন, এ খবর পাওয়ার পরপরই সেতুটি পরিদর্শন করেছি। সেতুর মাঝখানে স্লাব ভেঙ্গে গেছে। আপাতত: ষ্টিলের পাটাতন সংগ্রহ করে সেতুটি চালুর ব্যবস্থা করা হবে। তবে এটি সংগ্রহ করতে দু’তিনদিন সময় লাগতে পারে। আপাতত এ সেতুর ওপর দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করবে না। তবে হালকা যানবাহন চলাচল করতে পারে।

তিনি আরও বলেন, পুরোনো এ সেতুর পাশে একটি নতুন সেতুর কাজ প্রায় শেষের দিকে। এটি দু’তিন মাসের মধ্যে চালু হলে যানবাহন চলাচলের সমস্যা দূর হবে।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা