সারাদেশ

এসআই ও তার দুই সহযোগী অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ব্যাটালিয়নের একটি দল।

গ্রেফতাররা হলো- এসআই কায়কোবাদ ও তার সহযোগী রবিন হোসেন ও সোহেল মিয়া। এ সময় তাদের কাছ থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও ২শ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের টিআই মোকলেসুর রহমান বাদি হয়ে এস আই কায়কোবাদসহ তিন জনকে আসামি করে সোনারগাঁ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুরে পুলিশ আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্টন হোসের আদলতে হাজির করে অস্ত্র ও মাদকের দুইটি মামলায় সাতদিন করে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে দুইটি মামলায় প্রত্যেকের দুই দিন করে চারদিন রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান আসামিদের এই রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৩ এ সহকারী সুপার সুপার ও অপারেশন অফিসার ফারজানা হক জানান, চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম সোমবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভটেকার টোল প্লাজা অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি করা হয়। প্রাইভেট কারের পেছনের সিটে বসা ছিলেন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ ও তার সহযোগী রবিন হোসেন। প্রাইভেটকারটির চালকের আসনে ছিলেন সোহেল মিয়া। এ সময় প্রাইভেট কারের ভেতরে তল্লাশি করে ২শ ৪০ বোতল ফেনসিডিল ও এসআই কায়কোবাদের কাছ থেকে ২৫ রাইন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়, আড়াইহাজারের কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এস আই) কায়কোবাদ দীর্ঘদিন ধরে নদী পরিবেষ্টিত দূর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকাসহ পাশর্^বর্তী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার বাঞ্ছারামপুর, হোমনা ও মেঘনা থানাসহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক গড়ে তুলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

সোনারগাঁও অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, র‌্যাবের দায়ের করা মাদক ও অস্ত্র মামলায় পুলিশের এসআইসহ তিন আসামিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করে আদলতে পাঠানো হয়েছে। আদলত তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ ব্যাপারে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা