সারাদেশ

নুর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত অস্ত্র ও মাদক মামলায় পুলিশের দুই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাক্ষ্য নেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ মে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।

এই মামলার অন্য আসামিরা হলেন- আলী মোহাম্মদ, জামাল, নুর হোসেনের ভাই নুর উদ্দিন ও ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল। তারাও আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিরুদ্ধে দুর্নীতি দমন দুদকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় নূর হোসেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দিয়েছেন। এই মামলার পরবর্তী হাজিরার দিন আগামী ২৭ মে ধার্য করা হয়েছে। সেশন নং ০২/১১, নারায়ণগঞ্জ সদর থানা নং ৩৮(১১)২।

এর আগে পুলিশ, ডিবি, ও গোয়েন্দা বিভাগের কঠোর নিরাপওার মধ্যে দিয়ে নুর হোসেনকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে কড়া নিরাপওার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এসময় আদালতে অতিরিক্ত প্রশাসনিক দপ্তরের সদস্যদের মোতায়েন করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) এডভোকেট জাসমিন আহম্মেদ জানান, ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনের মামলা করেন। সেই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। পরে ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সাখায়াত হোসেন। আদালত দুইটি মামলায় আগামী ২৭ মে যুক্তিতর্ক দিন ধার্য করেছেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর ২০১৭ সালের ১৬ জানুয়ারি হত্যার ঘটনায় নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা