সারাদেশ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় র‌্যাব-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর রাতে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার হরিণটানা থানাধীন ময়ুর ব্রীজের দক্ষিণ পাশে আরাফাত প্রকল্প এলাকার জনৈক জামাল উদ্দিন এর বাড়ির সামনে থেকে আল আমিন শেখ জনিকে (৪১) আটক করে।

এসময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক আল আমিন খুলনা রুপসা উপজেলার আইচগাতী এলাকার শেখ আলী আরশাদ এর ছেলে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা