সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে গর্ভবতী নারীদের নরমাল ডেলিভারি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে গর্ভবতী নারীদের নরমাল ডেলিভারি। আধুনিক এই যুগে জীবনমান উন্নত হওয়ার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থাও ব্যাপক উন্নত হচ্ছে। আধুনিক জীবনযাত্রায় প্রসবকালে ব্যথার অনাকাঙ্ক্ষিত ভয়ে সিজারিয়ান অপারেশনের দিকে আগ্রহ বাড়ছে নারীদের।

তবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ব্যতিক্রম ঘটেছে। ২০২০ সালে জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চের ১৬ তারিখ পর্যন্ত এই হাসপাতালের গাইনি বিভাগে ৭৬৮টি শিশু নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করেছে। বিপরীত দিকে একই সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নিয়েছে প্রায় দুই শতাধিক। যা নরমাল ডেলিভারির তুলনায় অত্যন্ত কম।

পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, ২০২০ সালের জানুয়ারি মাসে ৮৫ জন, ফেব্রুয়ারিতে ৮৭ জন, মার্চে ৬৩ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ৪১ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ২০ জন, আগস্ট মাসে ৫২ জন, সেপ্টেম্বরে ৪৭ জন, অক্টোবরে ৫৭ জন, নভেম্বরে ৭৭ জন, ডিসেম্বরে ৫৫ জন, ২০২১ সালের জানুয়ারিতে ৫৭ জন, ফেব্রুয়ারিতে ৫৭ জন ও ১৬ মার্চ পর্যন্ত ২৬ জন শিশু নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করে। এদের মধ্যে ৫টি যমজ শিশু।

এছাড়াও গত ১৪ মাসে এই হাসপাতালে ১১৩টি শিশু মৃত ডেলিভারি হয়। এরমধ্যে তিনটি ছিল যমজ শিশু।

গত বছরের এপ্রিল মাস থেকে করোনাভাইরাসের মহামারিতে সরকার ঘোষিত লকডাউনের কারণে প্রায় তিন মাস হাসপাতালে প্রসূতি রোগী আসে তুলনামূলক অনেক কম। সেসময় নিরুপায় হয়ে বাড়িতে নরমাল ডেলিভারি করার চেষ্টা করা হয়েছে গর্ভবতীদের। যা অনেকটাই ছিল ঝুঁকিপূর্ণ।

চিকিৎসকরা বলছেন, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন- ডায়াবেটিস, হাই ব্লাডপ্রেশার ইত্যাদি আছে বাচ্চা আকারে বড় হয়ে গেলে, বাচ্চার হার্ট রেট বেড়ে গেলে বা কমে গেলে এবং যদি নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকরাই সিজারিয়ান ডেলিভারি করে থাকেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা