সারাদেশ

৯৯৯ ফোন: অবৈধ গাছ কাটা বন্ধ করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার নুরুল আলম, শাহ আলম, আবু তালেব গংদের পৈত্রিক রেকর্ডিয় জায়গার গাছ জোর করে কেটে নিচ্ছিল এরশাদ নামের স্থানীয় এক ভূমি দখলদার। তাৎক্ষণিক জমির মালিকপক্ষ সহায়তা চেয়ে কল করেন ৯৯৯ নাম্বারে। পরে মানিকছড়ি থানার পুলিশ দ্রুত সময়ের মধ্যে গাছ কাটা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এরশাদ নামক স্থানীয় মধ্যপাড়া সংলগ্ন গুচ্ছগ্রামের এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে একের পর এক জায়গা দখলের চেষ্টাসহ হয়রানী করে যাচ্ছে নুরুল আলম গংদের। তাদের পৈত্রিক রেকর্ডিয় জায়গা ও টিলার সৃজন করা গাছ নিজের বলে তা ব্যবসায়ীর নিকট গোপনে চড়া দামে বিক্রি করে। পরে তা কেটে নিতে আসলে বিষয়টি জায়গা ও গাছের বুঝতে পারে।

পরে মালিক ৯৯৯ নাম্বারে ফোন করলে তাৎক্ষণিক মানিকছড়ি থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে গাছ কাটা বন্ধ করে দেয়। সে সাথে কোন কর্তনকৃত গাছ না ধরতে নির্দেশ নেওয়া হয়। এ সময় অভিযুক্ত এরশাদসহ জায়গার মালিকানার প্রমাণপত্র নিয়ে থানায় হাজিরের নির্দেশ দেন।

এ বিষয়ে ভূমির মালিকপক্ষ বলেন, সরকার ৯৯৯ হেল্প লাইন চালু করে সাধারণ জনগণের জানমাল রক্ষায় কাজ করছে। আমাদের পৈত্রিক রেকর্ডিয় জায়গা ও টিলার সৃজন করা গাছ কাটা বন্ধ করে ব্যবস্থা নেয়। এ সময় বিষয়টিকে স্বাগত জানিয়ে পুলিশি সহায়তা করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সরকারের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা