সারাদেশ

বুলবুলি পাড়া সমাজ কল্যাণ ট্রাস্টের ফ্রি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে ‘বুলবুলি পাড়া সমাজ কল্যাণ ট্রাস্টে’র উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার (২১ মার্চ ) সংগঠনটির স্থায়ী কার্যালয়ে আল নূর ফাউন্ডেশন ও শাহিন দুলালের বিশেষ পৃষ্ঠপোষকতায় ফ্রি চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটি ২০২০ সালে করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছে। সে ধারাবাহিকতায় তারা সমাজের দরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করেছে।

এবিষয়ে সংগঠনটির আহ্বায়ক নুরুল আলম বলেন, আমরা করোনাকালীন সময়ে সমাজের দরিদ্র মানুষের কথা চিন্তা করে দেশে ও প্রবাসে অবস্থানরত এলাকার ভাইদের সমন্বয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করি। সেই থেকে আমাদের প্রত্যয় মানুষের কল্যাণে কাজ করা। আজ আমরা জনসাধারণের চিকিৎসা সেবা দিতে ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। আমাদের আজকের এই চলমান কার্যক্রমে এলাকার মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ আমাদের সহযোগিতা করেছে।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে যারা আমাদের আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছে বিশেষ করে প্রবাসী ভাইয়েরাসহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও সবাই আমাদের এভাবে সহযোগিতা করবে বলে আমি আশা রাখছি।

সংগঠনটির চিকিৎসা সেবার মধ্যে ছিল, মহিলাদের যাবতীয় চিকিৎসা, মেডিসিন, শিশু রোগ, চক্ষু, চর্ম, এলার্জি ও ডায়াবেটিস, ব্লাডগ্রুপ নির্ণয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নীতি নির্ধারক আ.ন.ম নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ঈমানুল হক ঈমাম, ওসমান গনি মিয়াজি, আবু রাহেল ফয়সল, শাহাবুদ্দিন, সালাউদ্দিন সবুজ,আদালত খাঁন, আব্বাস উদ্দিন রিংকু, রকি হায়দার মানিক, অছি মিয়া, শেখ জাহেদ, নঈম হোসেন, হানিফ খোকন, হুমায়ুন, মানিক, সুমনসহ প্রমূখ।

সান নিউজ/এমওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা