সারাদেশ

মোদিকে নিয়ে মানহানিকর ভিডিও আপলোড, তরুণ আটক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠাকুরগাঁওয়ে হুমায়ুন কবির (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) দুপুরে শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে ওই তরুণকে আটক করা হয়।

আটককৃত হুমায়ুন কবির জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফরের কথা রয়েছে। তার আগমন বানচাল করার লক্ষ্যে ও সাম্প্রদায়িক অস্থিরতা এবং বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ভিডিও আপলোড করে হুমায়ুন কবির। এ কারণে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়।

আটককৃত ওই তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা