সারাদেশ

ভোলায় দুর্যোগকালীন সময়ে সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলায় দূর্যোগকালীন সময়ে উপকূলীয় অঞ্চলের কিশোর কিশোরীদের সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর আজাহার মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিম এর আয়োজনে ইউনিসেফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং কোস্ট ট্রাস্ট এর সহযোগিতায় শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিত করণ (এপিসি) প্রকল্পের অর্থায়নে দূর্যোগকালীন সময়ে উপকূলীয় অঞ্চলের কিশোর কিশোরীদের সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ৪০ জন কিশোর কিশোরীর অংশগ্রহণে ৩ ঘন্টাব্যাপি প্রশিক্ষণে দুর্যোগকালীন সময়ে করণীয়, জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা যুব জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামী, এপিসি প্রকল্পের উপজেলা প্রজেক্ট অফিসার সঞ্জয় কুমার, যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন টিমের দলনেতা মোবাশ্বের আলম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশনের কো-অর্ডিনেটর তরিকুল ইসলামসহ যুব রেড ক্রিসেন্টের সদস্য বৃন্দ

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা