সারাদেশ

বোয়ালমারীতে যুবককে কুপিয়ে হত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে আকমল শেখ (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে নিহতের বাড়ির দুইশ গজ দূরে এ ঘটনা ঘটে। গ্রামটিতে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে ৮-১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক গ্রুপের নেতৃত্ব দেন চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মো. জামাল মাতুব্বর ও অপর গ্রুপের নেতৃত্ব দেন চতুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত মাতুব্বর।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাসমত মাতুব্বরের লোকজন নৈশভোজ ও সাউন্ডবক্স বাজিয়ে গান বাজনার আয়োজন করে। ওই গ্রামের আহম্মদ শেখের ছেলে আকমল শেখ নৈশভোজ শেষে বাড়ি থেকে টাকা নিয়ে পার্শ্ববর্তী দোকানে সিগারেট কিনতে যায়। ফেরার পথে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। মারাত্মক আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে প্রায় ৮-১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া একই পরিবারের বালাম শেখের ৩টি, আলম শেখের ৩টি এবং কালাম শেখের একটি গরু পোয়াইল গ্রামের জাসু ফকির, কিবরিয়া ফকির, উজ্জ্বল ও মিজানের নেতৃত্বে লুট করে। লুট করা গরুগুলোর মধ্যে ৪টি গরু পার্শ্ববর্তী কলারন গ্রামের ইমাদুলের ছেলে শহিদুল ও মোতালেবের ছেলে মিজান শেখের নিকট ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে বলে মিজান এবং শহিদুল পুলিশকে জানান। লুট হওয়া ওই ৪টি গরু মিজান ও শহিদুল ট্রাকে করে নেওয়ার সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামে স্থানীয় জনতার হাতে আটক হন। পরে লুট হওয়া গরু ক্রয় করার অপরাধে মিজান ও শহিদুলকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ ।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কে এম মাহামুদ রহমান বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে লোকমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন আমরা তাকে মৃত পাই।'

নিহতের স্ত্রী লেকজান বেগম বলেন, 'আকমল সেখ রাতে খাবার শেষে আমার নিকট থেকে ২০ টাকা নিয়ে বাড়ীর পাশের দোকানে বিড়ি কেনার উদ্দেশ্যে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। কে বা কারা করেছে জানি না। তবে প্রতিপক্ষের লোকজন এটা করে থাকতে পারে।'

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, 'ঊর্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা