সারাদেশ

চট্টগ্রাম-সিলেট রুটে সরাসরি বিমান চলাচল শুরু

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রথম উদ্বোধনী ফ্লাইট।

এ সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। প্রথম ফ্লাইটে যারা টিকিট কিনেছেন তারা ১৭ শতাংশ ছাড় পেয়েছেন।

বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ফ্লাইটটি ১ ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছায়। এরপর আবার চট্টগ্রামে ফিরে আসে। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন এই ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যূর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বিস্তারিত তথ্য িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা