সারাদেশ

বঙ্গবন্ধুর জন্মদিনে ১৯ হাজার বার কোরআন খতম

নিজস্ব প্রতিনিধি, খুলনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পালনে বরাবরের মতো এবার ও ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ ) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

খুলনা জেলা প্রশাসন জেলা স্টেডিয়ামে ১৭ মার্চ আসরের নামাজ আদায়ের পর ৬ হাজার ৬৬৬ জন আলেমের সমন্বয়ে দো’আ ও বিশেষ মোনাজাত করা হবে। এ সময় ১৯ হাজার ২০০ বার কোরআন খতম ও দো’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে ৬ হাজার ৬৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিগন সমবেত হয়ে আসরের নামাজ আদায়পূর্বক দো’আ ও মোনাজাতে শরীক হবেন।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে খুলনা মহানগর ও উপজেলাসমূহের ১ হাজার ৮০০ শিক্ষা প্রতিষ্ঠানের (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা) শিশু শিক্ষার্থী ও ১ হাজার ২০০ মসজিদে মুসল্লিসহ ৫ লক্ষাধিক লোক জুম এ্যাপের মাধ্যমে মূল অনুষ্ঠান প্রাঙ্গণের (খুলনা জেলা স্টেডিয়াম) সঙ্গে সংযুক্ত হয়ে দো’আ ও মোনাজাতে শরীক হবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, কেইউজের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা