সারাদেশ

নতুন করে করোনার প্রাদুর্ভাব, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে হাট বাজার সহ জনবহুল স্থানে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই লক্ষ্য করা যাচ্ছে না।

ঠাকুরগাঁও জেলার গ্রামপর্যায়ে করোনার টিকা গ্রহণে এখনো সাধারণ মানুষের মাঝে অনাগ্রহ দেখা যাচ্ছে। ২/৪ জন টিকা গ্রহণ করলেও বেশিরভাগ মানুষ রয়েছে টিকার বাইরে। এ অবস্থায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাটবাজার ও মার্কেট প্যালেস গুলোতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে তেমন একটা দেখা যায় না। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আবারো নির্দেশনা জারি করা হয়েছে।

বাসে চলাচলকারী যাত্রীদের মাস্ক ছাড়া গাড়িতে চলাচল করতে দেওয়া হবে না মর্মে মটর মালিক সমিতির পক্ষ থেকে গত ২দিন ধরে মাইকিং করা হচ্ছে।প্রশাসনের বিভিন্ন দপ্তরে মাস্ক ছাড়া সেবা গ্রহিতাদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৫ জন। তাদের মধ্যে ১৪৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯জন। চলতি মাসে জেলায় মাত্র ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত জেলায় ৪০ হাজার ৬৭৯ জন টিকা গ্রহণ করেছেন। তার মধ্যে পুরুষ ২৫ হাজার ৮৬২ জন এবং মহিলা ১৪ হাজার ৮১৭ জন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দেশে করোনার প্রকোপ নতুন করে বৃদ্ধি হওয়ায় স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত করণে জেলা প্রশাসনের নির্দেশক্রমে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করার নির্দেশনা জারি করা হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে মাইকিং চলছে। সেইসাথে করোনর টিকা নিশ্চিত করণে শিক্ষক ও ঈমামদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বয়োজৈষ্ট মানুষকে টিকা গ্রহণের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। হাট বাজার ও মার্কেটে তথা জনবহুল স্থানে মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাগিদ বাড়াতে সভাপতি ও ইজারাদারদের জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।


সান নিউজ/বিআইবি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

জোয়ার-বর্ষায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীতীরের মানুষ 

জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বদলে গেছে ঝালকাঠির জনপদের চিত্র। সুগন্ধা ও বিষখ...

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা