সারাদেশ

রোজার আগেই দাম বেড়েছে নিত্য পণ্যের

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : রোজাকে সামনে রেখে দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ছোলা, ডাল, তেল, চিনিসহ দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে এসব পণ্যের দাম বাড়ছে।

দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রোজা আসার আগেই দাম বেড়ে গেছে ছোলা, ডালসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের।

মটর ডাল কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ছোলা মণ ভেদে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেড়শ থেকে ২শ' টাকা বেড়ে মণপ্রতি চিনি বিক্রি হচ্ছে দুই হাজার ৩শ ৫০ টাকায়। এছাড়া পাম অয়েলের দাম ঠেকেছে তিন হাজার ৮শ ৫০ টাকায়, যা একমাস আগেও তিন হাজার ৪শ টাকার নিচে বিক্রি হতো।

চলতি অর্থবছরের ৮ মাসে ছোলা আমদানি হয়েছে এক লাখ ৭১ হাজার ৮শ ৮১ টন। রোজায় দেশে ছোলার চাহিদা থাকে ৫০ থেকে ৬০ হাজার টন। একসঙ্গে বেশি পণ্য কেনা ও আমদানি পর্যায়ে দাম বাড়ায়, বাজার ঊর্ধ্বমুখী; বলছেন ব্যবসায়ীরা।

চাক্তাই-খাতুগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জায়েদ বলেন, "পণ্য একসাথে না কিনে যদি কয়েক দফায় কেনা হয় তাহলে ভাল হয়। একসাথে বেশি কিনলে প্রভাবটা বেশি পড়ে। খুচড়া ব্যবসায়ীরা এ সুযোগটা নিতে থাকেন।"

ভোগ্যপণ্য মজুদ থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ-সভাপতি মোহাম্মদ নাজির হোসেন বলেন, "কেন্দ্রিয় পর্যায়ে বা জেলা ও মাঠ পর্যায়ে একটা নজরদারি থাকা প্রয়োজন ছিল। সেটা না থাকায় কিছু ব্যবসায়ী কি পরিমাণ মাল এনেছে, স্টকটা কি পরিমাণ আছে তাদের কাছে- এসব পরিসংখ্যান না থাকায় এই অবস্থা তৈরি হচ্ছে।"

সাধারণ ক্রেতাদের দাবি, প্রশাসনের নজরদারি না থাকায় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা