সারাদেশ

কক্সবাজারে আগুনে পুড়ে সহোদর তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সহোদর তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবানঘাটা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো- সাবানঘাটা এলাকার জাকের হোসেন মিস্ত্রির ছেলে মো. জাহেদুল ইসলাম (১২), মেয়ে মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লাগায় শিশুরা ঘর থেকে বের হতে পারেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর জানান, রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সাবান ঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়লে বয়স্করা দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু ওই তিন শিশু ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিন সহোদদের মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে আমি গভীর রাতেই ঘটনাস্থলে যাই। পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা