সারাদেশ

নড়াইল পৌরসভার মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : ডেঙ্গু প্রতিরোধে নড়াইল পৌরসভার মশক নিধন অভিযান কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ ) সকালে জেলা প্রশাসকের বাসভবন চত্ত্বরে মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পৌরসভার সচিব ওহাবুল আলম, এনডিসি জহিদ হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লক্ষিকান্ত হালদার, সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, প্রশাসনিক কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর রেজাউল বিশ্বাস, কাজী জহিরুল হক, মাসুদ রানা বাবলু, ইপি রানী বিশ্বাস, হিসাব রক্ষক সাইফুজামানসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার বলেন, আমার নির্বাচনী ইস্তেহারে উল্লেখ্য ছিলো নড়াইল পৌরসভার মানুষদের ভালোভাবে বসবাস করার ব্যবস্থা করা। তারই অংশ হিসাবে আজ এই মশক নিধনের কার্যক্রম হাতে নিয়েছি।

জেলা প্রশাসকের বাসভবন থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আদালত চত্ত্বর, জেলা জজের কার্য্যালয় ও বাসভবনের মাধ্যমে শুরু হল পরবর্তিতে পৌরসভার সকল ওয়ার্ডে মশক নিধনের স্প্রে করা হবে। যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। এজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে এটা সরকারের একটি সফল উদ্যোগ। যে সকল স্থানে মশকের উৎপত্তি যেমন রাস্তার পাশে ড্রেন নর্দমা বাগান সেসকল স্থানে মশক নিধনের কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা