সারাদেশ

বাঘাইছড়িতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা দুর্গম প্রত্যন্ত বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। উপজেলার বেশ কিছু পাহাড়ি অধ্যুষিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এতে উপজেলার মধ্যে শতাধিক পরিবার খাবার পানির সংকটে হাহাকার হয়ে পড়েছে।

অনেক পরিবার একটু বিশুদ্ধ খাবার পানির আশায় এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরেও মিলছে না এক কলসি পানি। ফলে জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে খাল বিল ঝিরি ও ঝর্ণার পানি ক্ষেতে হচ্ছে তাদের। প্রকৃতপক্ষে এসব ঝিরি ঝর্ণা শুকিয়ে পানি স্তর নিচে নেমে যাওয়ায় মিলছে না পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি।

উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের জীবতলী, ছনখোলা, আদম, রাবার বাগান, কচুছড়ি শিলছড়ি, শিজক উপরের এলাকা ও শান্তিপুর। দুর্গম সাজেক ইউনিয়নের বেটলিন, উলংকর, নিউলংকর, রুইলুই, কংলাক, নিউ খাং ও শিয়ালদাহ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বিশুদ্ধ খাবার পানির অভাবে মানবেতর জীবন যাপন করছে। ওই সব এলাকার মানুষ তীব্র পানি সংকটে রয়েছে। ওই সব দুর্গম এলাকার মানুষগুলো ঝিরি ঝর্ণার পানি পান ও ব্যবহারে বিভিন্ন রোগ বালাই ও স্বাস্থ্যঝুঁকির আশংকা করছে তারা। তারপরও জীবন বাঁচাতে তারা এসব পানি পান করছে। দুর্গম ওইসব এলাকায় যে সকল রিংওয়েল সরকারি ভাবে বসানো হলেও দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে তা অকেজো হয়ে পড়েছে। আবার অনেক গুলোতে পানির লেয়ার পাচ্ছে না।

এদিকে বাঘাইছড়ি পৌরসভার মধ্যে বটতলী, টিএন্ডটি কলোনী, কাচালং বাজারের হানিফ ফকির মাজার সংলগ্ন এলাকায়সহ অন্যান্য স্থানেও বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজমান পরিস্থিতির শিকার স্থানীয়রা। এসব এলাকায় সরকারি সহায়তায় গভীর নলকূপ বসানোর দাবি এলাকাবাসীর। যদি তা না হয় তাহলে বিশুদ্ধ খাবার পানির অভাবে রোগবালাইসহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে লোকজন।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান প্রতি বছরই এই মৌসুমে বিশুদ্ধ খাবার পানির এই সমস্যা তীব্রতর হয়ে উঠে। এজন্য বর্ষার সময় বৃষ্টির পানি ধরে রেখে আমরা সংরক্ষণ করি। এবার এখনো বৃষ্টি শুরু হয়নি তাই চরম সংকটে আছে এই এলাকার মানুষ। এই সমস্যার স্থায়ী সমাধানে গভীর নলকূপ বসানোর পাশাপাশি পানির ট্যাংকি বসিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করা ছাড়া বিকল্প ব্যবস্থা দেখছি না।

বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অনিল চাকমা বলেন,পানির স্তর নিচে নেমে যাওয়ায় স্থাপিত রিংওয়েলগুলোতেও বর্তমানে পানি পাওয়া যাচ্ছে না। এসব এলাকায় গভীর নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানীয় সংকট মোকাবেলা করতে হবে।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খাঁন বলেন, পৌরবাসী বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে রয়েছে। পৌর এলাকার কিছু কিছু নিচু স্থানে রিংওয়েল দ্বারা বিশুদ্ধ পানির সংকট নিরসন করা গেলেও পাহাড়ি উচু উচু এলাকা টিএন্ডটি কলোনী, মডেল টাউন, বৈদ্য কলোনী, পদ্মপাড়া, মোস্তফা কলোনী ও গুচ্ছ গ্রাম এলাকায় গভীর নলকূপ ও ট্যাংকি স্থাপন করে পানি সরবরাহ করা অতিব জরুরী।

বাঘাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল রাজ্জাক জানান, মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য এটি চলমান পক্রিয়া। তবে এ সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। যেহেতু পাহাড়ি এলাকার গভীর নলকূপ স্থাপনে অনেক টাকা খরচ ও সময় সাপেক্ষের ব্যাপার। দুর্গম এলাকা হওয়ায় সরেজমিনে যাওয়াও সম্ভব নহে। কারণ নিরাপত্তার ব্যাপারও রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, বিশুদ্ধ খাবার পানির সংকটে থাকা পাহাড়ি এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট দূরীকরণে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। তাই আশা করছি শিগগিরই এই সমস্যা সমাধান করা হবে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

মানুষের উপকার হয়— এমন পরিকল্পনা গ্রহণ করতে চ...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ও অপরাধ থেকে ত...

কারিনার মরদেহ আসবে রোববার, পরদিন মুন্সিগঞ্জে দাফন 

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ...

ভিনি-ভার্জিনিয়ার বিচ্ছেদ হয়েছিল যে কারণে

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা