সারাদেশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১মার্চ ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি চর পাথালিয়া গ্রামে। তার বাবার এমদাদ ফকির। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দূর্ঘটনা স্থলে গাছ কেটে ও গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় ২ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পাথালিয়া গ্রামের বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাবার সময় মহাসড়ক পার হচ্ছিল। এসময় খুলনার দিক থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটা লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

পরে উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে।ফলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসের ভিত্তি এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা