সারাদেশ

পাবনায় অবৈধ অস্ত্র কারখানা, আটক ২

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (৮ মার্চ) দুপুরে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৩৫) ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়নপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী (২২)।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ওই এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্র তৈরীর বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলা পুলিশকে অবহিত করেন। পরে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকার আলম হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’টি দেশী তৈরি শাটারগান উদ্ধার করা হয়। সেইসাথে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছে। আটক দু’জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরি আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (৯ মার্চ ) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা