সারাদেশ

শিক্ষার্থীকে যৌন হয়রানি মামলায় শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় শিক্ষক সোহেল রানাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ ) দুপুরে খাগড়াছড়ির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের আদালতে অভিযুক্ত শিক্ষককে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। যৌন হয়রানীর শিকার শিক্ষার্থী খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রী।

পুলিশ জানায়, খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রীকে গত ২৫ ফেব্রুয়ারি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানা। এ ঘটনায় ছাত্রীর বাবা গত ২ মার্চ খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ঢাকার আগারগাওঁ এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দ্রুত এ মামলার প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অফিস কক্ষে ডেকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ২৮ ফেব্রুয়ারি শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা