সারাদেশ

রংপুরে গাঁজাসহ ভুট্টা বোঝাই ট্রাক জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়ায় ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভুট্টা বোঝাই ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা জেলার বাসিন্দা জহুরুল ইসলাম লিটন (৩৯), লালমনিরহাটে জেলার নুর আলম(৩৬) ও টাঙ্গাইল জেলার বাসিন্দা জুয়েল রানা (২০)।

বৃহস্পতিবার (৪ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার মীরবাগ কদমতলা বাজারের মেসার্স মেনাজ উদ্দিন ফিলিং স্টেশন এর সামনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

এ সময় সন্দেহভাজন ভুট্টা বোঝাই একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ভুট্টা বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ভুট্টা বোঝাই ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়েরের পর আটক মাদক ব্যবসায়ীদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সান নিউজ/আরএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

নোবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক সমন্বয়কসহ আহত ৩ 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট পরিবর্তনকে...

মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৫ শতাধিক 

মাদারীপুরে পনের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্...

গোপালগঞ্জে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ড্রাম ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ...

ভালুকায় বিয়ের প্রলোভনে ৫-৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে গত দুই বছরে আনুমানি...

ভারতীয় সেনাপ্রধানকে নেপালের সম্মানসূচক জেনারেল পদমর্যাদা

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা