সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক পরিবারকে গরু উপহার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নে অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বকনা জাতের গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ ) নারগুন সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছু বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন অর রশিদ, ওয়াল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম কাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।

এ সময় ৫৫ জন উপকারভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু তুলে দেন অতিথিরা। পর্যায়ক্রমে জেলায় মোট ২১০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হবে বলে জানায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।


সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা