সারাদেশ

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারের ৬টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানায়।

বুধবার (৪ মার্চ ) রাত সাড়ে ১১টায় উপজেলার কাওরাইদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয় ইউপি মেম্বার নূর ইসলাম জানান, রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাবার পর সাড়ে ১১টার দিকে খবর পায় দোকানে আগুন জ্বলছে। পরে বাজারের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। ততক্ষণে আগুনে তার তিনটি এবং পাশের ভাঙ্গারী ব্যবসায়ী আফজালের তিনটি দোকান পুড়ে ছা্ই হয়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ জানান, খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা