সারাদেশ

ব্যবহারে অনুপযোগী ৯৭ বছরের জরাজীর্ণ কারাগারটি

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : মাদার ডিস্ট্রিক রাঙামাটি পার্বত্য জেলা। সবকিছুর পরিবর্তন হলেও প্রায় ৯৭ বছরের পুরাতন কারাগারটি নতুনত্ব পায়নি। মান্দাতা আমলের বিল্ডিং ও সেমি পাকা কারাগারটি দাঁড়িয়ে আছে তবলছড়ি এলাকায়। বাহিরের দৃশ্য দেখা গেলে মনে হয় ভেতরে চাকচিক্য হবে। আসলে তা নয় ভেতরে একেবারে নড়বড়ে অবস্থা।

রাঙামাটি কারাগারটি ১৯২৩ সালে উপ-কারাগার হিসেবে স্থাপিত হয়েছিল। পরে ১৯৮৮ সালে জেলা কারাগারে রুপান্তরিত হয়েছে। জেলা কারাগারটি আয়তন ২.৭৬ একর। সম্পূর্ণ নিজস্ব জায়গায় নির্মিত হয়েছে এই কারাগারটি। কারাগারে বন্দীদের ধারণক্ষমতা পুরুষ ১৪০ জন ও মহিলা ৫ জন। তবে ভিআইপি বন্দীদের জন্য কোন সুব্যবস্থা নেই।

কারাগারের ভেতরের অবকাঠামো একেবারে নাজুক। যা পুরাতন হতে হতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ৪ কক্ষ বিশিষ্ট ২তলা ভবন রয়েছে ২টি, ১কক্ষ বিশিষ্ট ১তলা ভবন রয়েছে ১টি, ১টি টিন সেট, আধা পাকা ঘর ও একটি রান্না ঘর রয়েছে। কারাগারের ভেতরে মহিলাদের জন্য একটি বন্দী ব্যারাক রয়েছে সেটাও জরাজীর্ণ। অপর দিকে কর্মকর্তা কর্মচারিদের জন্য নেই কোন আবাসনের সু-ব্যবস্থা। এ দিয়েই চলছে রাঙামাটি জেলা কারাগারটি।

সূত্রে জানা গেছে, ৯৭ বছরের ও বেশী এই পুরাতন জেলা কারাগারটি নতুন করে নির্মাণের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের বরাবরে বেশ কয়েকবার চিঠি চালাচালি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহ হচ্ছে না। তাই এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন রাঙামাটিবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য কারাবরণকারী বেশ কয়েকজন জানিয়েছেন, কারাগারের মধ্যে ভবন ছাড়া অন্যান্য ব্যবস্থায় অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে কিন্তু প্রায় শত বছরের পুরাতন কারাগার ভবন নিয়ে আমরা সব সময় আতংক থাকতাম। তবে অন্যান্য সব কিছু পরিপাটি। আরেকটি বিষয় অপূরণ রয়েছে সেটা হলো মেডিকেল ব্যবস্থা। কারাবন্দীরা অসুস্থ হলে একমাত্র ভরসা সদর জেনারেল হাসপাতাল।

রাাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল জানান, জেলা কারাগার সম্প্রসারণ ও উন্নয়ন সংক্রান্ত শীর্ষক প্রকল্প সরকার হাতে নিয়েছে। ইতোমধ্যে গণপূর্ত বিভাগ কর্তৃক ডিজিটাল সার্ভে আমরা শেষ করেছি। এখন জেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা