সারাদেশ

চা বাগানে বিরল প্রজাতির শঙ্খিনী সাপ

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগান এলাকা থেকে বিরল প্রজাতির শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। এ সাপটির ইংরেজি নাম ব্যান্ডেড ক্রাইট। একে শাঁকিনী নামেও ডাকা হয়। এই সাপটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ। এরা ছোট প্রজাতির অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে।

মঙ্গলবার (২ মার্চ) রাতে উদ্ধারের পর সাপটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়।

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগানের কাঞ্চন নায়েক রাস্তায় এই শঙ্খিনী সাপটিকে দেখতে পায়। পরে বাগান এলাকার লোকজন জড়ো হয়ে বিষধর এ সাপটিকে মারার প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় লোকজন আমাকে খবর দিলে আমি দ্রুত সাপটিকে উদ্ধার করে আনি।

সজল দেব জানান, বুধবার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে সাপটি।

তিনি আরও জানান, শঙ্খিনী সাপ নিশাচর প্রাণী। এক সময় এ সাপটি সচরাচর জমি বা খেতের আলে দেখা যেতো। তবে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এ সাপটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। শঙ্খিনী সাপ আহার হিসেবে সব ধরনের সাপ খেতেই অভ্যস্ত। আর এই সাপটি অন্য কোনও খাবার খায় না।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা