সারাদেশ
চরম দুর্ভোগে যাত্রীরা

পূর্ব ঘোষণা ছাড়াই নাটোরে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : পূর্ব ঘোষণা ছাড়া নাটোর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাইরের জেলা থেকে আসা যাত্রীবাহি বাসের চালক ও শ্রমিকদের অভিযোগ করে রাজশাহীগামী যানবাহন পুলিশ ঘুড়িয়ে দিচ্ছে।

মঙ্গলবার (২ মার্চ ) সকাল থেকে নাটোর রুটের যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েন যাত্রীরা। শহরের মাদ্রাসামোড় ও হরিশপুর বাসট্যান্ডে এসে দূরপাল্লার যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে থাকেন ।

এছাড়া অফিসগামী যাত্রীরা ছোট ছোট যানবাহনে ২ থেকে ৩ গুন ভাড়া দিয়ে কর্মস্থলে যান। অপরদিকে নাটোর জেলার বাইরে থেকে আসা রাজশাহীগামী সকল যাত্রীবাহী বাস হরিশপুর বাইপাস মোড় থেকে পুলিশ ঘুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন যাত্রী ও চালকরা।

নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্ছু জানান, রাজশাহীতে বিএনপি বিভাগীয় সম্মেলন ঠেকাতেই্র কোন প্রকার পূর্বঘোষণা ছাড়া সরকার প্রশাসন যন্ত্র ব্যবহার করে নাটোর থেকে রাজশাহী সব রুটের বাস চলাচল বন্ধ করেছে। যার ফলে চরম দূর্ভোগে পড়েছেন দুর-দুরান্তের যাত্রীরা।

নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পদ্দার মোবাইল ফোনে জানান, নাটোর থেকে যানবাহন চলাচল বন্ধ করা হয়নি। নাটোর জেলার বাসগুলো রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলা থেকে আসতে না পারায় এই পরিস্থিতি হয়েছে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা