সারাদেশ

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে বয়রাস্থ খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৮ বছর বয়স হলে নিজের দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গর্বের বিষয়। দেশের সচেতন নাগরিক হিসেবে সকল ভোটারকে তাদের গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনে ভোট প্রদান করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানে উৎসাহিত করা প্রয়োজন। এখন দেশে নির্ভুল ভোটার তালিকা রয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের কোন প্রতিবন্ধকতা নেই।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাঃ আঃ ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুবাস চন্দ্র সাহা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।

এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলাম সোহাগ, আজম খান কর্মাস কলেজের সহযোগী অধ্যাপক এসএম কবীর আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন খুলনা সিটি মেয়র । এর আগে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা