সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারসহ গৃহকর্মীকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাস্তায় বালু ফেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের এক নেতার দুই ছেলের বিরুদ্ধে একটি পরিবারসহ গৃহকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে।

শহরের মধ্যপাড়া এলাকায় সোমবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই পরিবারের আহত সদস্যরা হলেন পীযূষ মল্লিক, তার স্ত্রী রিতা রানী মল্লিক, ৯ বছরের ছেলে প্রাঞ্জল মল্লিক ও গৃহকর্মী পুষ্প রানী।

পুষ্প প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকিরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পীযূষের বাসার উপর তলায় থাকা আইনজীবী মো. আজিজ জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া ও পীযূষ মল্লিক একই এলাকায় থাকেন। সেখানে নিজেদের জমিতে চারতলা বাড়ি তৈরির কাজ করছেন পীযূষ ও তার দুই ভাই। ওই কাজের জন্য সোমবার সন্ধ্যায় ট্রাকে করে আনা বালু রাখা হয় মুসলিম মিয়ার বাড়ির সামনের রাস্তায়।

পীযূষের অভিযোগ, সেখানে বালু রাখতে ট্রাকচালককে বাধা দেন মুসলিম মিয়ার ছেলে সুমন মিয়া। এ নিয়ে পীযূষের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর মুসলিম মিয়া, তার দুই ছেলে মামুন মিয়া, সুমন মিয়াসহ ২০ থেকে ২৫ জনের একটি দল পীযূষের বাড়িতে গিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে এলোপাথাড়ি মারতে থাকেন। বাধা দিতে গেলে আহত হন তার স্ত্রী ও গৃহকর্মী। আহত হয় তাদের ৯ বছরের ছেলেও।

এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পীযূষের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মামুন মিয়া বলেন, বালু ফেলা নিয়ে সুমনের সঙ্গে পীযূষের কথা কাটাকাটি হয়। পীযূষ সুমনকে গালাগাল করে লাঠি নিয়ে মারতে আসেন। তখন সুমন তাকে চড়থাপ্পড় মারে। তবে বাড়িতে গিয়ে সবাইকে মেরে আহত করার বিষয়টি সত্য নয়।

তিনি বলেন, ‘বিষয়টি জিজ্ঞেস করতে আমি দুই-তিনজনকে সঙ্গে নিয়ে পীযূষের বাড়িতে গিয়েছিলাম। আমার সঙ্গে থাকা একজনের সঙ্গে ধাক্কা লেগে এক নারী ঘরের ভেতরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। আমরা কাউকে মারধর করিনি।’

এদিকে মো. আজিজ বলেন, ‘শব্দ শুনে আমি নিচে যাই। সেখানে পীযূষ ও তার স্ত্রীকে মারধর করতে দেখেছি। তাদের বাঁচাতে এগিয়ে গেলে আমার গায়েও কিল-ঘুষি পড়ে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও তারা কোনো মামলা হয়নি। মামলা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমএনআইএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা