সারাদেশ

প্রেমিকের জন্য ঘর ছেড়েছিল মেয়েটি

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করেছে পরিবার। লাশের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পরিবারের নজরে এলে কিশোরীর মা জয়নব বেগম মর্গে গিয়ে তার মেয়ের লাশ শনাক্ত করেন।

নিহত ওই কিশোরীর নাম সামিয়া আক্তার। সে শহরের পাথালিয়া বকুলতলা এলাকার আব্দুল সফুরের কন্যা। স্থানীয় শাহজামাল উচ্চ বিদ্যালয়ে সে সপ্তম শ্রেণিতে পড়ত।

মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মনিরাজপুর মোড় এলাকার একটি মেহগনি বাগান থেকে সামিয়ার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

সামিয়ার মা জয়নব বেগম জানান, সাত মাস আগে শহরের কাচারিপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে জনির সাথে সামিয়া পালিয়ে যায়। আমরা থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। কয়েকদিন পর সে আবার পালিয়ে যায়। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি, শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়িতে আছে। আমরা আনতে গেলে বাড়িতে ফিরতে অনিহা প্রকাশ করে। নুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম সামিয়াকে মেয়ে বানিয়ে তাদের কাছে রেখে দেন।

জয়নব বলেন জনিও সেই বাড়িতে যাতায়াত করত। তিনদিন আগে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। এসময় সামিয়া আমার কাছে দুই লাখ টাকা চায় এবং জনির সাথেই সে থাকবে বলে জানায়। সকালে এলাকার লোকজন ফেসবুকে ওর ছবি দেখে জানায়, মনিরাজপুর থেকে সামিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তারপর হাসপাতালের মর্গে এসে মেয়েকে দেখে চিনতে পারি।

সামিয়া যে বাড়িতে থাকত সে বাড়ির গৃহকর্তা নূরুল ইসলাম জানান, সাত মাস আগে সামিয়াকে আমার বাড়িতে আশ্রয় দেই। সে বলেছে যে, তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সামিয়া আমাকে বাবা ও আমার স্ত্রীকে মা ডাকত। সামিয়ার মা জয়নব আমাদের বাড়িতে মাঝেমধ্যে এসে তার খোঁজখবর নিতেন।

নূরুল ইসলামের স্ত্রী সুজেদা বেগম জানান, সামিয়া কাল বিকেলে ওষুধ কেনার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। তার বাড়িতে ফোন করে আমরা বিষয়টি জানিয়েছি। আজ দুপুরে বাড়িতে পুলিশ আসার পর জেনেছি যে, সামিয়ার ঝুলন্ত লাশ মনিরাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

সামিয়ার প্রেমিক জনির বড় ভাই টনি (২৮) জানান, জনি (১৮) পেশায় ট্রাকচালক। জনির সাথে প্রেমের সম্পর্কের দাবি নিয়ে সাত মাস আগে সামিয়া আমাদের বাড়িতে আসে। জনিকে সে বিয়ে করতে চায়। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং পুলিশে খবর দেই। পুলিশ সামিয়াকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর জনির সাথে তার কোনো সম্পর্ক ছিল না বলে আমি জানি।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়। কিশোরীর পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা