সারাদেশ

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলায় ধান ভাঙানোকে কেন্দ্র করে পাশাপাশি দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।

সোমবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা বাজার এবং পার্শবর্তী টোনা ইউনিয়নের চলিশা বাজারে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপরে টোনা ইউনিয়ন থেকে ধান নিয়ে পার্শ্ববর্তী চুঙ্গাপাশা বাজারের একটি চাল মিলে যান মনির নামে এক ব্যক্তি। ধান ভাঙানোর পর অতিরিক্ত চাল রাখা হয়েছে এ নিয়ে অভিযোগ করার পর মনিরের সাথে বাকবিতন্ডা হয় চাল মিলের মালিক আমিনুল ইসলামের সাথে। এর এক পর্যায়ে মনিরকে শারীরিকভাবে লাঞ্চিত করে আমিনুল। এরপর মনির খালের অন্য প্রান্তে চলিশা বাজারে গিয়ে বিষয়টি তার এলাকার লোকজনকে জানালে কয়েকজন এসে আমিনুলের চাল মিলে হানা দেয়। পরবর্তীতে বিষয়টি দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির মাধ্যমে সমাধানও হয়ে যায়। এরপরে চাঁন মিয়াকে চলিশা বাজারে আটক করে হামলা করা হয়েছে এই গুজবে দূর্গাপুর ইউনিয়নের লোকজন ভাঙা ইট, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় স্থানীয়দের জড়ো হওয়ার জন্য চুঙ্গাপাশা বাজারের মাইক থেকেও ঘোষণা দেওয়া হয়। এতে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে খালের দুই প্রান্ত থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

চুঙ্গাপাশা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, চাল মিলে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটি তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যায়। এরপর হঠাৎ করে টোনা ইউনিয়নের লোকজন তাদের উপর হামলা করলে বিষয়টি দুই ইউনিয়নের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

পিরোজপুর সদর থানার পরিদর্শক আব্দুস সোবাহান জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা