সারাদেশ

ফরিদপুরে আগুনে দেড় কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী পৌর সদরের কেন্দ্রীয় মধুখালী বাজারের পাট বাজারে সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৩ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। পানির ব্যবস্থা না থাকার কারণে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। বাজারের সাথে একটি সরকারি পুকুর থাকলেও দখলকারীদের কারণে প্রায় ভরাট হয়ে যাচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। তাদের বক্তব্য পুকুরটি দখল মুক্ত থাকলে পুকুরে পানি থাকত এবং আগুন নিভাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারত ফায়ার সার্ভিস কর্মীরা। তাতে করে ক্ষয়-ক্ষতি অনেক কম হত।

অগ্নিকাণ্ডে ২ হাজার মণ পাট, ১২০ মণ ধান, ৫৮ মণ মুসরি, সরিষা ২৫ মণ ও হার্ডওয়ারের দোকান এবং ঘর মালিকের ৬টি ঘরসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ক্ষতি সাধিত ব্যবসায়ীরা হলো- মো. হারুনর রশিদ, লিটন বিশ্বাস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ্বাস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার, ইমরান মিয়া, আনোয়ার মিয়াসহ অন্যান্য ব্যবসায়ীর ক্ষতি সাধিত হয়েছে।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা