সারাদেশ

বাগেরহাটে ৫ গুণীজনকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধি,বাগেরহাট : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় অবস্থিত সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন-২০২১ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

রোববার ( ২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলহেরা আলিম মাদ্রাসা মিলনায়তনে পাঠাগারের সহ-সভাপতি মিলন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট এর উপ-পরিচালক দেবপ্রসাদ পাল।

তিনি তার বক্তব্যে বলেন, আজকাল দেশে গুণীজনকে তেমন একটা সম্মাননা প্রদান করা হয় না, যে দেশের গুণীজনের কদর নেই,সে দেশের উন্নতি সাধন করা কখনও সম্ভব নয়। তাই আমাদেরকে গুণীজনদের প্রাপ্য সম্মান দিতে হবে। একজন গুণী ব্যক্তিই পারেন একটি এলাকা তথা অঞ্চলকে আলোকিত করে গড়ে তুলতে। আমাদেরকে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ আগে গড়ে তুলতে হবে। আমরা সোনার মানুষ গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষা বিস্তার ও আলোকিত মানুষ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বেতাগা ও পিলজংগ ইউনিয়নের দুইটি গণগন্থগার নির্মাণ করা হয়েছে। এছাড়াও বাহিরদিয়া-মানসা ও লখপুর ইউনিয়নের গণগ্রন্থাগার নির্মানের কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি সকল ইউনিয়নে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলার জন্য গণগ্রন্থাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যার ফলে এ অঞ্চলকে একটি শিক্ষিত ও সভ্য জাতি গঠন করা সম্ভব হবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, সমাজ ও মানুষের পরির্বতন ঘটেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি ভঙ্গি ও আচারনেরও পরির্বতন ঘটাতে হবে। দৃষ্টি ভঙ্গি ও আচরণের পরির্বতন ঘটাতে পারলে এলাকা তথা এ অঞ্চলে উন্নতি সাধন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি চাই ফকিরহাটের ৭২টি ওয়ার্ডে তফসিল ঘোষণার আগেই প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা শেষ করতে। তাই আগে ভাগেই আমরা সকল ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা শুরু করেছি। সেই ওয়ার্ড সভায় জনগনের অধিকার আদায় করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ত আহবান জানান।

সংবর্ধিত অথিতির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যক্ষ অমিত রায় চৌধুরী বলেন, দেশ ও জাতির উন্নতি করতে হলে নারীদের বাদ দিয়ে কোনও কিছুই করা সম্বব নয়। সমাজ বা রাষ্ট্রের পরির্বতন ঘটাতে হলে প্রথমত দৃষ্টিভঙ্গির পরির্বতন ঘটাতে হবে। তাই আমাদের নারী শিক্ষা বিস্তারে ও আলোকিত মানুষ গড়তে হলে সকলের সমন্বয়ে নারী শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানও তিনি।

নির্ভিক সাংবাদিক ও দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার (বাগেরহাট) বাবুল সরদার বলেন, মানুষ তার নিজের কর্মকে মূল্যায়ন করতে পারেন, যে কারণে মানুষকে শ্রেষ্ট জীব হিসাবে গণ্য করা হয়েছে। মানুষ হিসাবে আমাদের যার যে দায়িত্ব আছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ মানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে আমাদের মূল ধর্ম।

সংবর্ধিত অথিতি ম.ব. আলাউদ্দিন এর কন্যা অধ্যাপক ড. মৌমিতা তানজিলা মুমু বলেন, সুশিক্ষায় শিক্ষিত করে নারীদের গড়ে তুলতে না পারলে সমাজ তথা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নারীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন আমার পিতা ম.ব. আলাউদ্দিন ২০বছর ধরে গবেষনা চালিয়ে ফকিরহাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই লিখেছেন। যা নিয়ে তিনিও গর্বিত।

অনুষ্ঠানে এ জনপদের ৫জন গুণী সন্তান কে সম্মাননা প্রদান করা হয়েছে। হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুর সাত্তার তালুকদার, তাকে সমাজ সেবায় অনন্য অবদান রাখায় মরনোত্তর, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে স্থানীয় সরকার বিষয়ে অনন্য অবদান রাখায়, ম ব আলাউদ্দিন-কে ফকিরহাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই লেখার বিষয়ে অনন্য অবদান রাখায়, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী-কে নারী শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে অনন্য অবদান রাখায়, দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদারকে নির্ভীক সাংবাদিকতা এবং মানব সম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সুবীর কুমার মিত্র, পল্লী বিদ্যুৎ সমিতির সবেক সভাপতি অসিত মুখ্যাজী মন্টু, আলহেরা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিম, লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শেখ মিজানুর রহমান, সংগঠনের সহ-সভাপতি ডাঃ মাসুদা খানম বিউটি সহ শতাধিক ব্যক্তিবর্গ।

সান নিউজ/কবির/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

গাইবান্ধায় এক মঞ্চে জনতার মুখোমুখি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

শান্তি,সমৃদ্ধির ও চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে চাইঃ অধ্যাপক মোক্তার আলী

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা