সারাদেশ

ফেরি থেকে পড়ে নদীতে ট্রাক, চালক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ব্রেকফেল করে পন্টুন থেকে নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। রোববার ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে পাটুরিয়ার তিন নাম্বার ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকের হেলপার ভেতর থেকে বেড়িয়ে আসলেও চালক আটকা পড়েছে।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ১০টার দিকে যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, দুর্ঘটনার পর ট্রাকের কেবিন থেকে হেলপার বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু ট্রাক থেকে এর চালক বেরোতে পারেননি। ট্রাকটি উদ্ধারে আরিচা ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। চালককে এখনও উদ্ধার করা যায়নি।

এদিকে পুলিশ ও ফেরি কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে চালক ও হেলপারের নাম পরিচয় জানাতে পারেনি।

সান নিউজ/শামীম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা