সারাদেশ

জমে উঠেছে কালীগঞ্জ ও মহেশপুর পৌর নির্বাচন 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : শেষ মুহুর্তে এসে জমে উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভার নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রচার প্রচারণার শেষ দিনে কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত এ নির্বাচনকে ঘিরে শহর, পাড়া মহল্লাতে প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। এবারে ঝিনাইদহের কালীগঞ্জে মেয়র পদে ৪ জন মহেশপুরে ৪ জন মেয়র প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে বর্তমানে প্রচার প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন কালীগঞ্জে আ’লীগের নৌকার প্রার্থী আশরাফুল আলম আশরাফ। আজ সকালে তিনি প্রতিদিনই শত শত নেতা কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, বিএনপির ধানের শীষের প্রার্থী মাহবুবার রহমানের কর্মীরাও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে দলীয়ভাবে তাদের গণসংযোগ প্রতিপক্ষের থেকে একটু কম লক্ষ্য করা গেছে। এছাড়াও এ নির্বাচনে আরো অপর দুই মেয়র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম ও স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের এনামুল হক ইমান এর প্রচার প্রচারণা অনেকটাই পোষ্টার ও প্রচার মাইক কেন্দ্রিক সীমাবদ্ধতা দেখা গেছে।

মহেশপুর পৌরসভার আ.লীগ প্রার্থী আব্দুর রশিদ খান নৌকা প্রতীক ও বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের অভিমত মূলত এবারের নির্বাচনে আ’লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও ৯টি ওয়ার্ডে পুরুষ ও মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরাও জোরে সোরে ভোট প্রার্থনা করে চলেছেন। এবারে প্রথম বারের মত ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করার লক্ষে নির্বাচন অফিসের সকল প্রস্তুতি প্রায়
শেষ পর্যায়ে।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই প্রথম এ পৌরসভাতে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। তাদের সকল প্রস্তুতি শেষ হওয়ার পথে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪শ ৮৪ জন।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা