সারাদেশ

পাখি ভ্যান খাদে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গার লক্ষীপুর গ্রামের কাচারিপাড়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন আলি (৩৭) আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের পাইকপাড়ার ইদ্রিস আলির ছেলে। তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা হলেন- শিপনের ছোট ভাই রিপন ও পাখি ভ্যান চালক ইকরামুল কবির।

জানা গেছে, শিপন ও রিপন সকালে পাখি ভ্যানে করে পাইকপাড়া থেকে ঢেউ টিন কেনার জন্য চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে আসছিলেন। তারা কাচারিপাড়া ভূমি অফিসের সামনে পৌঁছালে পাখি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।


সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা