সারাদেশ

নিখোঁজের পর বিএনপি নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া স্থানীয় বিএনপি নেতা নিজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কে কে জোতপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তার বাড়ি একই এলাকায়।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পশ্চিম জোতপাড়াবাড়ির পাশে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ডুবুরি দল।

খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান জানান, দুপুরের দিকে শিক্ষক নিজাম উদ্দিন পশ্চিম জোতপাড়াবাড়ির পাশে যমুনায় কাটা (জঙ্গল দেয়া) উঠিয়ে মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেনি। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে এলাকাবাসী জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে খবর পেয়ে টাঙ্গাইলের নাগরপুর থেকে একটি ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টা করে বুধবার সন্ধ্যার পর নিজাম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল ডুবুরি দলের প্রধান মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, শিক্ষক নিজাম উদ্দিন নিখোঁজের কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে যমুনা নদীর পশ্চিম জোতপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা