সারাদেশ

নিখোঁজের দু'দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের দুইদিন পর এক গৃহবধূর ক্ষতবিক্ষত বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার উথলী মোল্লাবাড়ি গ্রামের একটি মাঠের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহত তানজিলা খাতুন (৩০) সদর উপজেলার আকন্দবাড়ীয়া আবাসন প্রকল্পের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তানজিলা ও আব্দুস সালাম দুজন স্বামী-স্ত্রী আকন্দবাড়ীয়া আবাসন প্রকল্পে আশ্রিত হিসেবে বসবাস করতো। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বামী আব্দুস সালাম তার স্ত্রী তানজিলাকে কাজ করার জন্য মাঠে ডেকে নিয়ে যায়। সেদিন থেকেই তারা দুজনই নিখোঁজ ছিলো। এর দুদিন পর বুধবার রাতে মোল্লাবাড়ি গ্রামের একটি আখক্ষেতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামের কৃষকরা। পরে এলাকাবাসী শনাক্ত করেন উদ্ধার হওয়া বিবস্ত্র মৃতদেহ নিখোঁজ হওয়া তানজিলার।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, সন্ধ্যায় খবর পেয়ে উথলী গ্রামের একটি মাঠ থেকে এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে স্বামী আব্দুস সালাম টাকার জন্য নিজেই তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। স্বামী আব্দুস সালামও পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা