সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘সান নিউজ’ ও বার্তাবাজার-এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাৎ, সাবেক সভাপতি মো. আরজু, সৈয়দ মিজানুর রেজা, খ,আ,ম রশিদুল ইসলাম, বার্তা বাজারে জেলা প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, ডেইলি সান ও সান নিউজ জেলা প্রতিনিধি মো. নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয় বোরহান উদ্দিন মুজাক্কির। পরে ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা