সারাদেশ

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ থেকে ১৬টি অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাঁয়ে অবৈধভাবে গড়ে উঠা ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা ভূমি অফিসের তথ্য মতে, ১৯০৫ সালে স্থাপিত টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁয়ের আয়তন প্রায় ৬ একর। দীর্ঘদিন ধরে বেশ কয়েক জন অবৈধ দখলদার চায়ের দোকান, ফাষ্ট ফুড, হারবাল সরবত সহ বিভিন্ন ধরনের দোকান খুলে ব্যবসা করে আসছিলো। উপজেলা ভূমি অফিস থেতে বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরও এই সব দখলদার অবৈধ দোকানগুলো সরিয়ে নেয়নি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তাদেরকে চুড়ান্ত নোটিশ দেওয়া হয়। অবৈধ দোকানদারগণ নোটিশটি আমলে না নেওয়ায়, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঈদগাঁ থেকে সদ্য উচ্ছেদ হওয়া চা দোকানি দিনেশ চৌহান বলেন, যারা ঈদগাঁয়ে দোকান করে তারা প্রায় সবাই গরীব ও হত-দরিদ্র। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দোকান উচ্ছেদ করাতে পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়তে হবে। তিনি বলেন আশা করি, সরকার আমাদের অন্য কোথাও দোকান করার জায়গা করে দেবেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সহকারী কমিশনার(ভূমি) মোঃ খায়রুল ইসলাম বলেন, সরকারী জমি উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঈদগাঁ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে, শিশু-কিশোরদের খেলাধূলার জন্য মাঠটি উন্মুক্ত করা হলো।

ঈদগাঁয়ের দক্ষিণ পাশে সীমানা প্রাচীরের কাছে যে অবৈধ বাঁশের বাজার গড়ে উঠেছে তাও উচ্ছেদ করা হবে। আজ উচ্ছেদের মৌখিক নোটিশ দেওয়া হলো। আগামী সপ্তাহে বাঁশ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এই উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


সান নিউজ/টিকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা